না.গঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি


প্রকাশিত: ১০:৫১ এএম, ০২ মে ২০১৬

নারায়ণগঞ্জের বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় রাকিব (১৬) নামে এক কিশোর গার্মেন্টকর্মী নিখোঁজ রয়েছে।

রোববার রাতে ঝড়ের সময় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির এ ঘটনায় সোববার দুপুর পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি। নিখোঁজ রাকিব মুন্সিগঞ্জ লৌহজং এলাকার আব্দুর কাদিরের ছেলে। সে বন্দর উপজেলায় বড় বোনের বাড়িতে থেকে গার্মেন্টসে কাজ করতো।

এদিকে নিখোঁজের সন্ধানে সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের পরির্দশক শাহ আলম পরিবারের বরাত দিয়ে জানান, রোববার রাতে নিখোঁজ রাকিব তার বোন জামাই সাইদুল ইসলামের সঙ্গে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এসময় বোন জামাই সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও রাকিব পানিতে তলিয়ে যায়।

সাহাদাত হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।