মিয়ানমারের ৩৮ নাগরিককে স্বদেশে ফেরত


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৮ মে ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩৮ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মানবিক সহায়তার পর রোববার বিকেলে তাদের আবারো স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও ঘুমধুম বিওপি সদস্যরা রোববার সকাল ও দুপুরে পৃথক সময়ে অভিযান চালিয়ে এসব মিয়ানমার নাগরিককে আটক করা হয়।  

কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, মিয়ানমার সীমান্তের বেতবুনিয়া বাজার ও পশ্চিমকূল এলাকায় বিজিবির সদস্যরা টহল দেয়ার সময় ৩৮ জন রোহিঙ্গাকে আটক করে। আটকদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী। পরে তাদের মানবিক সেবা দিয়ে বিকেল ৩টার দিকে আবারো স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

চলিত মাসে এ পর্যন্ত ১৬৫ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয় বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।