ইরানের গোটা রেল নেটওয়ার্কে হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
তেহরান রেলস্টেশন/ ফাইল ছবি: মিলাদ মোসাপুর (উইকিপিডিয়া)

ইরানের রেলব্যবস্থা ব্যবহার না করতে দেশটির জনগণকে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ট্রেনে ভ্রমণ করলে ‘জীবন ঝুঁকিতে পড়তে পারে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ফারসি ভাষায় পরিচালিত তাদের এক্স (সাবেক টুইটার) চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, ‘ইরানের নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা—আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে, এখন থেকে রাত ৯টা (ইরান সময়) পর্যন্ত সারা দেশে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।’

এতে আরও বলা হয়, ‘ট্রেনে উপস্থিত থাকা বা রেললাইনের আশপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে।’

এ ধরনের সতর্কতা সাধারণত সম্ভাব্য সামরিক হামলার আগে দেওয়া হয়। এর ফলে ইরানের অবকাঠামোর ওপর নতুন হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।