রাজধানীর দক্ষিণখানে ফ্রাই ব্রাকেট-এর নতুন শোরুম চালু
রাজধানীর দক্ষিণখানে নতুন শোরুম চালু করেছে জনপ্রিয় ফাস্টফুড রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’। সম্প্রতি দক্ষিণখানের শহীদ লতিফ রোডে সাউথ প্লাজায় ফ্রাই বাকেটের ২২তম শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল।
নতুন শোরুমে ক্রেতাদের জন্য সপ্তাহজুড়ে বিভিন্ন আকর্ষণীয় অফার রয়েছে। এর মধ্যে অন্যতম ৯৯৯ টাকায় ১০ পিস ক্রিসপি ফাইড চিকেন, সকল প্রকার বার্গারে ৩০ শতাংশ মূল্যছাড়, র্যাপ, ম্যাংগো স্মুদি, স্ট্রবেরি স্মুদি আইটেম ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।
এ বিষয়ে মো. ইব্রাহীম খলিল বলেন, ‘তরুণ-তরণীসহ সববয়সী মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফ্রাই বাকেট’। সাশ্রয়ী দামে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় খাবার নিয়ে এসেছে আমাদের ফাস্টফুড চেইনশপ। নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশন ব্যবস্থা থাকায় প্রিয়জনদের নিয়ে আমাদের শোরুমে হাজির হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘২০২৬ সালের মধ্যে আরও ৪৮টি শোরুম চালুর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরের শহরেও চালু করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রাই বাকেটের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আনোয়ার হোসেন, ম্যানেজার (অপারেশন) আরিফুল ইসলাম, হেড অব মার্কেটিং মো. সামিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিএ/জেআইএম