দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ৩১ মার্চ ২০২৬

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৫ হাজার টাকা।

গত শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় সর্বশেষ সোনার নতুন দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৩১ মার্চ) সেই রেটেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।