বাণিজ্য মেলায় ভিশনের সুপার ডুপার অফার
ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এবার বাণিজ্য মেলার প্রধান আকর্ষণ ‘ভিশন’ ব্রান্ডের সর্বাধুনিক প্রযুক্তির ৫৫ ইঞ্চি ৪ কে প্রযুক্তি এলইডি টেলিভিশন। যা কিনলে ক্রেতারা পাচ্ছে একটি ওয়াশিং মেশিন ফ্রি।
প্রাণ-আরএফএল গ্রুপের ‘ভিশন’ ব্রান্ডের এই টেলিভিশনে ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে। এছাড়াও এতে রয়েছে অ্যান্ড্রয়েট ৪.২, ডুয়েল কোর সিপিইউ ১০ জিবি ডিডিআর থ্রি অথবা ৪ জিবি ফ্লাস, ট্রু কালার এবং ১২০০ এইচ জেট ক্লিঢার মনিটর ইনডেক্স।
এছাড়াও রয়েছে ১৯ ইঞ্চি থেকে শুরু করে ৪২ ইঞ্চির ‘ভিশন’ টিভি। মেলা উপলক্ষ্যে ১০ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এসব পণ্যে। মেলার ৩৫ নাম্বার প্রিমিয়ার প্যাভিলিয়নে এ সব পণ্য পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে আএফএলের বেস্ট বাই এরিয়া ম্যানেজার আহসান উদ্দিন জাগোনিউজকে বলেন, নতুন প্রযুক্তির ৫৫ ইঞ্চি ৪ কে প্রযুক্তি এলইডি টেলিভিশন দেশে সবচেয়ে কম মূল্যে আমরাই সরবারহ করছি। মেলা উপলক্ষে এর মূল্য মাত্র এক লাখ বিশ হাজার টাকা। একই প্রযুক্তির টেলিভিশন অন্য কোম্পানিগুলো নিচ্ছে দেড় থেকে এক লাখ ৮০ হাজার টাকা।
-এসআই/এএইচ