৩৭৫ মিলিয়ন ডলার দিবে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

বহুমুখী দুর্যোগ আশ্রয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক। এর ফলে উপকূলীয় এলাকায় বসবাসকারি ১৪ মিলিয়ন মানুষ উপকৃত হবেন।

বহুমুখী দুর্যোগ আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫৫২ টি নতুন বহুমুখী আশ্রয় কেন্দ্র, বিদ্যমান ৪৫০টি কেন্দ্রর উন্নয়ন এবং উপকূলীয় নয়টি জেলায় সংযোগ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এই নয়টি জেলা হচ্ছে- কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পিরাজপুর ও পটুয়াখালী।

এই লক্ষ্যে সোমবার ঢাকায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন’ (আইডিএ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জুট নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন। সূত্র : বাসস।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।