নগদ প্রণোদনা পাবে প্লাস্টিক খাত : তোফায়েল আহমেদ


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

প্লাস্টিক পণ্যের রপ্তানিকে উৎসাহিত করতে এই খাতের ব্যবসায়িদের নগদ প্রণোদনা দিবে সরকার। মঙ্গলবার ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশে প্লাস্টিক খাত অনেক এগিয়েছে। নামী দামি প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। রপ্তানি হচ্ছে বিদেশের বাজারে। বিদেশে আমাদের প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়াছে। তাই সরকার এই খাতকে সহায়তা দিতে প্রস্তুত। আমরা রপ্তানিকারকদের নগদ সহায়তা দিব। খুব শিগগিরই এটি চুড়ান্ত করা হবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সংলাপের আর সুযোগ নেই। জঙ্গিবাদ, সন্ত্রাস দিয়ে দাবি আদায় হয়না।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য উৎপাদক ও রপ্তানিকারক এসোসিয়েশন-বিপিজিএমইএ আয়োজিত চারদিন ব্যাপী মেলায় বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, বর্তমান সময়কে অনেকে প্লাস্টিক যুগ বলে। এ খাতের বিকাশে সব ধরনের নীতি সহায়তা দেওয়া হবে। রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, এটি রাজনীতি নয়। উপদ্রব। এটি বন্ধ হওয়া জরুরি।

কাজী আকরাম বলেন, প্লাস্টিক খাতের জন্য একটি আলাদা নগরী করা দরকার। আমি সরকারের এই কাছে এই অনুরোধ করছি।

জসিম উদ্দিন বলেন, ২০২১ সালের মধ্যে প্লাস্টিক পণ্যের রপ্তানি শত কোটি ডলার ছাড়াবে। তবে সরকারের সহায়তা আমাদের জন্য জরুরি।

# প্লাস্টিক মেলা শুরু

এসএ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।