বাড়লো সূচক


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

টানা দুই কার্যদিবস দর পতনের পর মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫৭ পয়েন্টে। ডিএসইতে মঙ্গলবার ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ২১৭টির দর বেড়েছে, কমেছে ৫৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়েছে ২১৫ কোটি ১৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮১৪ পয়েন্টে।

এসময় সিএসইতে হাতবদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫১টির দর বেড়েছে, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২১ কোটি ৫১ লাখ টাকা।

 
এসআই/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।