আবারও দর পতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। দিনের লেনদেন শেষে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই। এর আগে টানা দুই কার্যদিবস দর পতনের পর মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পরিমাণ বাড়ে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৪৭ এ। ডিএসইতে বুধবার ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ৯৯টির দর বেড়েছে, কমেছে ১৭১টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৮৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৬৯ লাখ টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২১৫ কোটি ১৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৯৩ এ। এসময় সিএসইতে হাতবদল হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসইতে টাকায় লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৭ লাখ টাকা। গত কালের চেয়ে ২ কোটি ৫৪ লাখ টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৫১ লাখ টাকা।
এসআই/ এএইচ/ পিআর