স্থবির চট্টগ্রামের পুঁজিবাজার


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

টানা হরতাল-অবরোধে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের পুঁজিবাজার। সূচকের ধারাবাহিক পতনের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দৈনিক লেনদেন অর্ধেকে নেমে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, চলমান রাজনৈতিক অস্থিরতায় শেয়ারমার্কেটে আরো ধসে পুঁজি হারানোর শঙ্কায় কেউ নতুন বিনিয়োগ করছে না। এ অবস্থায় বিনিয়োগকারী শূন্যতায় পরিচালন ব্যয় ওঠাতে না পারায় অনেক ব্রোকারেজ হাউস স্টাফদের বাধ্যতামূলক ছুটি কিংবা ছাঁটাই করছে।

২০১৪`র মাঝামাঝি বিভিন্ন কোম্পানি লভ্যাংশ ঘোষণার পাশাপাশি বাজারে বেশ কিছু নতুন আইপিও আসায় চাঙ্গা হতে শুরু করেছিল চট্টগ্রামের পুঁজিবাজার। ৩০ ডিসেম্বর বছরের শেষ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট ৬২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

অথচ দুই মাসের ব্যবধানে ২৬ ফেব্রুয়ারি সর্বশেষ কার্যদিবসে লেনদেন এক তৃতীয়াংশ কমে ২৩ কোটি ১৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে দু`মাসে সার্বিক মূল্যসূচকেরও ব্যাপক পতন ঘটেছে। পুঁজিবাজারের এ মন্দাবস্থার জন্য রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।