প্রবাসী আয় কমলো ফেব্রুয়ারিতে
ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় কিছুটা কমেছে। এ মাসে প্রবাসীরা মোট ১১৭ কোটি ৮৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এর আগে জানুয়ারিতে প্রবাসী আয় দাঁড়ায় ১২৪ কোটি ৩২ লাখ ডলার।
তবে ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হওয়ায় আয় কিছুটা কম হয়েছে। বাংলাদশে ব্যাংক সূত্র জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি মাসেও প্রায় একই পরিমাণ প্রবাসী আয় হয়েছিলো।
চলতি বছরের জানুয়ারি আর ফেব্রুয়ারি দু`মাসে সব মিলিয়ে আয় দাড়াল ২৪১ কোটি ডলার প্রায়।
এসএ/আরএস/আরআই