প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৫০ কোটি টাকা


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০৮ মার্চ ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। টাকার অংকে লেনদেনও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন হয়েছে ৫০ কোটি টাকা।

ডিএসইতে সকাল ১১টা ৩৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে চার হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে।

আর টাকায় লেনদেন হয়েছে ৫২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৫টির দাম বেড়েছে, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫১ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে সিএসইতে মোট ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৬ লাখ টাকা।

এসআই/এমজেড/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।