লাফার্জ সুরমার ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোন্ডারদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৫ মার্চ কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময় এই কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা।
বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৪১ পয়সা। আগের বছর এই কোম্পানির এনএভি ছিল ৯ টাকা ৫১ পয়সা।
উল্লেখ্য ‘জেড’ ক্যাটাগরির এই ব্যাংক ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর সমাপ্ত বছরে এই প্রথম শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করলো কোম্পানিটি।
এসআই/এমজেড/বিএ/এমএস