এফবিসিসিআইয়ে নারী দিবস পালিত
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে।
রোববার সংগঠনটির প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে এফবিসিসিআইর সভাকক্ষে কেক কেটে দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি আমিনা রহমান, বরিশাল মহিলা চেম্বারের সভাপতি আনজুমান সালাউদ্দিন, রংপুর মহিলা চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌস পলি, পটেটু এক্সপোর্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ড. ফেরদোসী, বিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবতী প্রমুখ।
এসময় এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ভারতে এখনো নারীরা অত্যাচারিত হয়। কিন্তু বাংলাদেশে এ সুযোগ নেই। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী (খালেদা জিয়া), বর্তমান বিরোধী দলীয় নেতা, স্পিকার, সংসদ উপনেতা সবাই নারী।
তিনি আরও বলেন, নারীদের সহায়তা করা মনে মানবতার সহায়ত করা। আমরা নারীদের জন্য সাতটি চেম্বার দিয়েছি। আগে কখনো এটি ছিলো না।
এসআই/বিএ/আরআই