শাহজালালের পর্ষদ সভা রোববার


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৮ মার্চ ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভা রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টকএক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার বিকাল ৫টায় ব্যাংটির বোর্ড সভা  অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে সভায়। আগের বছর ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।