ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৮ মার্চ ২০১৫

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ১ দশমিক ২৬ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৮১ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৬ দশমিক ৬০ পয়েন্টে। অর্থ্যাৎ এক সপ্তাহে পিই রেশিও বেড়েছে দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে । এতে পিই রেশিও বেড়ে গেছে। পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা। বর্তমানে ব্যাংকসহ বেশ কয়েকটি খাতের পিই রেশিও ১৫ পয়েন্টের নিচ অবস্থান করছে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৩ পয়েন্ট, সিরামিক খাতের ২৮ দশমিক ৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯ দশমিক ৪ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ১৭ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক  ৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১০ দশমিক ৮ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ২৩ দশমিক ৬ পয়েন্টে, পাট খাতের ১৬৭ দশমিক  ৮ পয়েন্ট, বিবিধ খাতের ৩৮ দশমিক ৭ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৭ পয়েন্টে, কাগজ খাতের  ৬ দশমিক ৯ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৮ দশমিক ৮ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের  ৩২ দশমিক ২ পয়েন্ট, চামড়া খাতের  ২১ দশমিক ৮ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ৩২
দশমিক ১ পয়েন্ট, বস্ত্র খাতের ১১ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১২ দশমিক ১ পয়েন্টে অবস্থান করছে।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।