সপ্তাহে ডিএসইতে সূচক, লেনদেন ও মূলধন বেড়েছে


প্রকাশিত: ০৭:২২ এএম, ২৮ মার্চ ২০১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বেড়েছে টাকার অংকে লেনদেন, সব ধরনের সূচক ও বাজারমূলধন। বাজার বিশ্লেষণে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৫ কোটি টাকা। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ পয়েন্ট। এসময় বাজার মূলধন বেড়েছে ১ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৮৮ কোটি ৯২ লাখ ১১ হাজার ৩০৯ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩ কোটি ৪১ লাখ ৭ হাজার ৪৪৭ টাকার শেয়ার। অর্থ্যাৎ এ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৬৫ কোটি ৫১ লাখ ৩ হাজার ৮৬২ টাকা বা ১৬ দশমিক ১৭ শতাংশ।

সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে অবস্থান করছে চার হাজার ৫০৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১৩ পয়েন্টে। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬ পয়েন্টে।

গেল সপ্তাহে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ দশমিক শূন্য ৫ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১৬ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে সিএসইতে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)সিএএসপিআই সূচক বেড়েছে শূন্য দশমিক ৬৪ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। আর সিএসইএক্স সূচক বেড়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশ।

সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১২৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৯৩ টাকা।

এসআই/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।