আট প্রতিষ্ঠানের এজিএম সোমবার


প্রকাশিত: ১১:০১ এএম, ২৮ মার্চ ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., আইডিএলসি ফাইন্যান্স লি., ডাচ বাংলা ব্যাংক লি., প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি., প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লি., প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড।

জানা গেছে, ৩০ মার্চ সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশনসিটিতে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে। আইডিএলসি ফাইন্যান্সের এজিএম ঢাকার রেডিশন ব্লু ওয়াটার গার্ডেনে, ডাচ বাংলা ব্যাংকের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বলরুমে, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাড়িধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে, প্রাইম ইন্সুরেন্সের এজিএম সকাল ১১টায় রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিম), প্রাইম ব্যাংকের এজিএম সকাল ১১টায় ফার্মগেইটে কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি),  ট্রাস্ট ব্যাংকের এজিএম সকাল ১১টায় ঢাকার পুরান এয়ারপোর্টের ট্রাস্ট মিলনায়তনে এবং স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড এজিএম সাভারের গলফ ক্লাবে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো এজিএম এ সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।