৪৫ মিনিটে লেনদেন ৯০ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর পৌনে এক ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। আর টাকার অংকে লেনদেন হয়েছে ৯০ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট।
ডিএসইতে সকাল ১১টা ১৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৮০টির দাম বেড়েছে, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে সিএসইতে মোট ১১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি টাকা।
এসআই/বিএ/এমএস