৬৩ কোটি টাকার ফ্লোর কিনবে প্রিমিয়ার ব্যাংক


প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৯ মার্চ ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ৬৩ কোটি টাকা দামের ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বনানী মডেল টাউনে ফ্লোর কিনবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি বনানী মডেল টাউনে প্লট ৯৮/এ, রোড-৭ এবং ব্লক এফে ২১ কাঠা, এক শতক ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য খরচ বাদ দিয়ে এর মোট ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি টাকা।

উল্লেখ্য, প্রিমিয়ার ব্যাংক তার শ্রেণিকৃত ঋণ পুনরুদ্ধার করতে ফ্লোর কেনার এ সিদ্ধান্ত নিয়েছে।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।