দর হারানোর শীর্ষে আইসিবি মিউচ্যুয়াল ফান্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ মার্চ রোববার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এ দিন ফান্ডটির ইউনিটের দর কমেছে ৭ দশমিক ৩২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত কার্যদিবস বুধবার এনআরবি মিউচুয়াল ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৯ টাকা ১০ পয়সা। রোববার লেনদেন শেষে ফান্ডটির সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সা। ফান্ডটির ইউনিটের দর সীমা ছিল ১৭ টাকা ২০ পয়সা থেকে ১৮ টাকা ৯০ পয়সা।
দর পতনের শীর্ষে থাকা অন্য ১০ কোম্পানি হলো- যথাক্রমে এমবি ফার্মার ৬ দশমিক শূন্য ৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯ শতাংশ, শ্যামপুর সুগারের ৫ দশমিক ৩৩ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫ দশমিক শূন্য ৭ শতাংশ, এইচ আর টেক্সটাইলসের ৫ শতাংশ, এসিআই ফরমুলেশন্সের ৪ দশমিক ৮৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৫ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়্যারের ৪ দশমিক ৭৩ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৪ দশমিক ৬৫ শতাংশ।
এসআই/আরএস/পিআর