বৃহস্পতিবার আর্গন ডেনিমসের বোর্ড সভা


প্রকাশিত: ০৭:১১ এএম, ০১ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান আর্গন ডেনিমসের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণাও।

২০১৩ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ২১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস ও ৬ শতাংশ নগদ লভ্যাংশ ছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৩ টাকা ১৫ পয়সা।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/আরএস/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।