সূচকের পাশাপাশি কমেছে লেনদেন


প্রকাশিত: ১০:২৩ এএম, ০১ এপ্রিল ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

দিনশেষ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৭ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ২৮ পয়েন্ট। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে চার হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার লেনদেন হয়েছে ৩৫৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৯৩ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৪৫২ কোটি টাকা।

ডিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দাম বেড়েছে, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৩টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।