বরখাস্ত হলেন বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০১৫

বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীকে অনিয়মের দায়ে বরখাস্ত করা হয়েছে। বুধবার এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। ব্যাংকটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শান্তিনগর শাখায় ঋণ অনিয়মের ঘটনায় মোহাম্মদ আলীকে এর আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। চলতি সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বুধবার বরখাস্তের কথা জানিয়ে অফিস আদেশ জারি করা হয়।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।