দর পতনের শীর্ষে ওয়ান ব্যাংক


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে দর পতনের শীর্ষে অবস্থান করছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড। গত পাঁচদিনে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দর হারিয়েছে ২১ দশমিক ৭৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে প্রতিদিন গড়ে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার টাকা। যা পুরো সপ্তাহে ৭ দাঁড়িয়েছে কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকায়।

দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর ১২ দশমিক ৭৬ শতাংশ কমেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটির ১২ কোটি ২০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৪৮ শতাংশ। এ কোম্পানি প্রতিদিন ১ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের থাকা অন্য কোম্পানির মধ্যে উত্তরা ব্যাংকের ১১ দশমিক ১৬ শতাংশ, মাইডাস ফিন্যান্সের ১০ দশমিক ৯২ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১০ দশমিক ৭৮ শতাংশ, এমবি ফার্মার ১০ দশমিক ৭৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৭০ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৯ দশমিক ৬৮ শতাংশ এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার দর কমেছে।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।