সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের পতন হলেও বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। এছাড়া দিনশেষে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে রোববার। এর মধ্যে ৪২টির দাম বেড়েছে, কমেছে ২৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে চার হাজার ৪৩১ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩১১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিন অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে ৩৭ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৭৪ কোটি টাকা।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে মোট ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৯টির, কমেছে ১৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮২ লাখ টাকা।
এসআই/আরএস/আরআই