সূচক ও লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে দিনশেষে উভয় শেয়ারবাজারে সূচকেরও পতন হয়েছে। কমেছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। এ নিয়ে টানা চার কর্যদিবস দর দরপতন হলো শেয়ারবাজারে।
সোমবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে চার হাজার ৩৯৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৫ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩০৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৬ কোটি টাকা কম। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩১১ কোটি টাকা।
এদিন মোট ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৫৬টির দাম বেড়েছে, কমেছে ২১৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৬টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৬ লাখ টাকা।
এসআই/আরএস/আরআইপি