মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে ৫ প্রতিষ্ঠান
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠান ৭ এপ্রিল, মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো জিপিএইচ ইস্পাত লি., ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এপেক্স ফুটওয়্যার এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
জানা যায়, ৭ এপ্রিল মঙ্গলবার ও ৮ এপ্রিল বুধবার প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।
আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল, বৃহস্পতিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।
এসআই/বিএ/আরআই