ঢাকা ব্যাংকের পর্ষদ সভা বুধবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৮ এপ্রিল বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে সভায় আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণাও।
২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/আরএস/আরআইপি