দর পতনের শীর্ষে দুলামিয়া কটন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ এপ্রিল সোমবার দর পতনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের প্রতিষ্ঠান দুলামিয়া কটন। এ দিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত কার্যদিবস রোববার প্রতিষ্ঠানটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৮০ পয়সা। সোমবার লেনদেন শেষে তা কমে দাঁড়িয়েছে ৭ টাকা ১০ পয়সায়।
দর পতনের শীর্ষে থাকা অন্য ৯ প্রতিষ্ঠান হলো- কনফিডেন্স সিমেন্ট ৮ দশমিক ৭ শতাংশ, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ ৮ দশমিক ০২ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস ৭ দশমিক ৭৫ শতাংশ, জাহিন স্পিনং ৭ দশমিক ৭৩ শতাংশ, আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড-১ এর ৭ দশমিক ০১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৬ দশমিক ৬৭ শতাংশ, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ৫ দশমিক ৮৪ শতাংশ, বীচ হ্যাচারির ৫ দশমিক ২৩ শতাংশ, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডান্ট্রিজ লিমিটেড ৫ দশমিক ২১ শতাংশ।
এসআই/আরএস/আরআইপি