ডিএসইতে লেনদেন ছাড়ালো সাড়ে ৫`শ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে সাড়ে পাঁচশ কোটি টাকা। এ নিয়ে টানা দুই কার্যদিবস পাঁচশ কোটির উপরে লেনদেন হলো শেয়ারবাজারে।
রোববার দিনশেষে ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ২৫ কোটি ৬২ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স অপরিবর্তিত থেকে চার হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচকও অপরিবর্থিত থেকে ১ হাজার ৬০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৩৬টির, কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা।
এসআই/আরএস/আরআই