দরপতনের শীর্ষে স্ট্যান্ডার্ড ও ইসলামি ব্যাংক


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৯ এপ্রিল ২০১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দরপতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাতের দুই প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইসলামি ব্যাংক। এ দিন স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৮১ শতাংশ এবং ইসলামী ব্যাকের ৯ দশমিক ২৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত কার্যদিবস বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১১ টাকা ১০ পয়সা। রোববার লেনদেন শেষে কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সা।

আর বৃহস্পতিবার ইসলামি ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৯ টাকা ৪০ পয়সা। রোববার লেনদেন শেষে কমে দাঁড়িয়েছে ১৭ টাকা ৬০ পয়সা।

দাম কমার শীর্ষে অন্য ৮টি কোম্পানি হলো- প্রগ্রেসিভ লাইফের ৭ দশমিক ৮৯ শতাংশ, জুট স্পিনার্স ৬ দশমিক ৮০ শতাংশ, রেকিট বেঙ্কাইজার ৫ দশমিক ৭৫ শতাংশ, এফবিএফ আইএফ ৫ দশমিক ৮ শতাংশ, মডার্ন ডাইং ৪ দশমিক ৯৫ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ৪ দশমিক ৮৩ শতাংশ, এইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৪ দশমিক ৭৬ শতাংশ ও গ্লোবাল ইন্সুরেন্স ৪ দশমিক ৭৬ শতাংশ।

এসআই/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।