ছোট ব্যবসায়ীদের জন্য সার্পোট টিম করবো : মাতলুব আহমাদ


প্রকাশিত: ১১:৩৪ এএম, ৩০ এপ্রিল ২০১৫

ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়িদের নানা ধরনের কর, মূল্য সংযোজন করা, ব্যাংকিং লোনের সমস্যা রয়েছে উল্লেখ করে এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, আগামীতে এফবিসিসিআইয়ের উদ্যোগে তাদের জন্য সার্পোট টিম গঠন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-১৭ নির্বাচনে উন্নয়ন পরিষদ নামে একটি প্যানেল ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এফবিসিসিআই এর সব ৬৩ স্ট্যান্ডিং কমিটি রয়েছে। এছাড়া সরকারি পর্যায়ে আরো ৯৩ এফবিসিসিআই প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে। নতুন কমিটি স্ট্যান্ডিং কমিটিকে আরো কার্যকরী ভূমিকার নিয়ে যাবো।

নতুন কমিটি মহিলা উদ্দ্যোক্তাদের জন্য কাজে করবে এবং তারা যাতে সফল ব্যবসায়ি ও শিল্পপতি হতে পারে তার কর্মসূচি নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, দেশের ব্যবসায়িরা সুদহার নিয়ে খুবই উদ্বিগ্ন। এই সুদের হার সিঙ্গেল ডিজিটে আনাই আমাদের লক্ষ্য। ব্যাংকিং ব্যবসা লাভজনক রেখেই ব্যাংকের গ্রাহকের সুদের হার ৯ শতাংশ করা সম্ভব।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।