চক্রবৃদ্ধি হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেয়ার সুপারিশ


প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৬ মে ২০১৫

সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পদ্ধতির পরিবর্তন করে চক্রবৃদ্ধি হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেয়ার সুপারিশ করেছে পে-কমিশন রিপোর্ট পর্যালোচনাকারী সচিব কমিটি। তবে সরকারি চাকুরিজীবীদের অবসর গ্রহণের সময়সীমা ২৫ বছরই রাখার পক্ষে মত দিয়েছে সচিব কমিটি।

এছাড়া বেতন কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে সচিব কমিটি সরকারি চাকরিজীবীদের শতকরা ৫ ভাগ সুদে গৃহনির্মাণ ঋণ দেওয়ার সুপারিশ করেছে। চাকরিজীবীরা তাদের অন্তত তাদের ৫০ মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা গৃহনির্মাণ ঋণ হিসেবে নিতে পারবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, আমরা বেশ কয়েকটি সুযোগ সুবিধাসহ বার্ষিক চক্রবৃদ্ধি হারে ইনক্রিমেন্ট -এর সুপারিশ করেছি। শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে সরকারি কর্মচারীরা বলছেন অন্য কথা। তারা বলছেন, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়বেন।

সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন প্রায় শতভাগ বাড়ছে। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বাড়ছে ৪৭ শতাংশ। এর মধ্যে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হলে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হবে বলে মনে করছেন তারা।

# পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ
# সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই চূড়ান্ত পে স্কেল
# দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার
# চূড়ান্ত হলো অষ্টম বেতন কাঠামো
# নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত
# প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত
# বরাদ্দ বাড়ছে বেতন-ভাতা খাতে
# ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ
# অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো

এসকেডি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।