মেধাবীদের পুরষ্কৃত করলো ইউসিবি ব্যাংক


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৬ মে ২০১৫

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের পুরষ্কার প্রদান করেছে। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে মেধাবী সন্তানদের হাতে পুরষ্কার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।

বিভিন্ন পর্যায়ের পরীক্ষায় সাফল্য অর্জনকারী ইউসিবি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দের মেধাবী সন্তানদের সনদপত্র, মেডেল ও অর্থ প্রনোদনা দেয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহিদুল ইসলাম, মির্জা মাহমুদ রফিকুর রহমান ও এ. ই. আব্দুল মুহাইমেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিলসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য দৃঢ়তার সাথে অবদান রেখে চলেছে।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।