পৌণে ২ ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৫ মে ২০১৫

কারিগরি ত্রুটির কারণে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর দুপুর ১২টা ১৫মিনিটে পুনরায় লেনদেন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত।

কারিগরি ত্রুটির কারণে রোববারের মত সোমবারও সঠিক সময়ে লেনদেন শুরু হয়নি। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়

লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান জাগো নিউজকে জানান, কারিগরি ত্রুটির কারনে ব্রোকারেজ হাউজগুলোর ফাইল আপলোড না হওয়ায় লেনদেন শুরু করতে পারেনি। পরবর্তীতে ডিএসইর আইটি বিভাগ সফটওয়ার ত্রুটি মুক্ত করলে লেনদেন শুরু হয়।

ডিএসই সূত্র জানায়,যেসব ট্রেকহোল্ডাররা এখনও ফাইল আপলোড করেনি, তাদেরকে ব্যাক অফিসের মাধ্যমে ফাইল আপলোড করতে বলা হয়েছে। আর যারা ইতোমধ্যে ফাইল আপলোড করেছেন, তাদের আর ফাইল আপলোড করার প্রয়োজন নেই।

প্রসঙ্গত, রোববার কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ ছিল ৩ ঘণ্টা ৫০ মিনিট। পরে ২টা ২০ মিনিটে লেনদেন চালু হয়ে শেষ হয় ৪টায়।

এসআই/জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।