নিম্নমূখী সূচকে চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় কমেছে সবধরণের সূচক ও লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। টাকার অংকে লেনদেনও লক্ষ্য করা যাচ্ছে ধীরগতি।
এদিকে, সকাল ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৯৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৮ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকা।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৫০টির দাম বেড়েছে, কমেছে ১১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে, ১১টা ৫মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক অপরিবর্তিত থেকে অবস্থান করছে ৮ হাজার ৪৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪২ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৩ লাখ টাকা।
এসআই/এএইচ/এমএস