লোগো ব্যবহার করে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২০ আগস্ট ২০২৩
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে ফেসবুকে গ্রুপ ও পেজ খুলেছে একটি প্রতারক চক্র। সেই পেজে আবার নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া হচ্ছে। যেটি অনলাইনেও প্রচার করা হচ্ছে। লোগো ব্যবহার করে খোলা এসব পেজ সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। নিজেদের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা গ্রুপ নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা/ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক ইউজার বা গ্রুপ নেই।

প্রচারণায় বিভ্রান্ত না হতে সবাইকে সতর্ক করে জানানো হয়, এসব প্রচারণা বা প্রচারিত তথ্যের প্রভাবে কারো কোনো ক্ষতি ও অসুবিধা হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না।

ইএআর/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।