শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে বছরে ভর্তি ফি নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, এখন থেকে কোনো শিক্ষার্থীকে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি ফি দিতে হবে না।

গত ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।

পুনঃভর্তি ফি নিষিদ্ধ: কোনো প্রতিষ্ঠানে আগে থেকেই অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না।

আরও পড়ুন
কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী 
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী 

টিউশন ফি গ্রহণ: তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা অনুসরণ করে নিয়মিত টিউশন ফি আদায় করা যাবে।

অতিরিক্ত অর্থ আদায়ে নিষেধাজ্ঞা: নির্ধারিত খাত ও হারের বাইরে অন্য কোনো নামে বা অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত ক্যাশবইয়ে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।