মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৮ জুলাই ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের মেধা তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

যে সকল কোর্সের মেধা তালিকা প্রকাশ করা হবে- এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং।

উক্ত ফল বিকেল ৪টা থেকে এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। যেভাবে এসএসএস করবেন- মেসেজ অপশনে গিয়ে (nu<space>atpm<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। এছাড়া রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd  থেকে ফল পাওয়া যাবে।

আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।