শিক্ষা মন্ত্রণালয় দুই বিভাগে বিভক্ত


প্রকাশিত: ০১:০৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

কাজের সুবিধার্থে শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয়েছে। বিভাগ দুটি হলো- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এর ফলে দুই বিভাগে দুজন সচিব দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করে এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন। এখন দুই বিভাগে দুজন সচিব নিয়োগ দেয়া হবে। বর্তমানে মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই শিক্ষা মন্ত্রণালয়কে ভাগ করার বিষয়টি আলোচিত হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করার নির্দেশনা দেন।

এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।