৮৬ হাজার স্টুডেন্ট-ভিসা বাতিল করল আমেরিকা


প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৮ মে ২০১৫

৯০ হাজার ভারতীয় ছাত্র আমেরিকায় পড়তে যেতে চেয়ে ভিসার জন্য আবেদন করেছিল। কিন্তু তাদের মধ্যে মাত্র চার হাজার ভিসা ছাড়পত্র পেয়েছে। বাতিল করে দেয়া হয়েছে ৮৬ হাজার ভিসা।

দিল্লিতে মার্কিন দূতাবাস এবং চেন্নাই-কলকাতা-হায়দরাবাদের কনস্যুলেট জেনারেলে আমেরিকায় পড়তে যেতে চেয়ে আবেদন জমা পড়েছিল।

গত বারের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি আবেদন জমা হয়েছিল এবার। তবে বাতিলের কারণ স্পষ্ট করে জানানো হয়নি।

এসএইচএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।