মেলায় জবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থ ‘ভৈরব পাড়ের কন্যা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৯ মার্চ ২০২১

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও তরুণ কবি মিনহাজুল ইসলামের কাব্যগ্রন্থ ‘ভৈরব পাড়ের কন্যা’। তার প্রথম রচিত এই কাব্যগ্রন্থটি প্রকাশ করছে বেহুলা বাংলা প্রকাশনী।

কাব্যগ্রন্থটি সম্পর্কে লেখক বলেন, ‘সবার জীবনেই প্রেম, বিরহ, আনন্দ, বেদনা আছে। মানুষের সেই অনুভূতিগুলো নিয়ে লেখা হয়েছে এই কাব্যগ্রন্থটি। যদি কবিতাগুলো পাঠকের অনুভূতিকে স্পর্শ করতে পারে, তবে কবি হিসেবে আমার সাধনা সার্থক হবে।’

বইটির নামকরণ বিষয়ে তিনি বলেন, ‘দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ পাড়ের কাল্পনিক কোনো এক কন্যাকে কেন্দ্র করে বইটির নামকরণ করা হয়েছে- ‘ভৈরব পাড়ের কন্যা’।

আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের পর থেকে বইটি পাওয়া যাবে বইমেলায় বেহুলা বাংলা প্রকাশনীর ৫২১, ৫২২, ৫২৩ নম্বর স্টলে। এছাড়া রকমারি ডটকমে অর্ডার করে দেশের যেকোনো প্রান্ত থেকে কেউ চাইলে বইটি সংগ্রহ করতে পারবেন।

রায়হান আহমেদ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।