বইমেলায় কোচ কাঞ্চনের ‘সুখের সমীকরণ’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

বইমেলায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের ১ম আন্তর্জাতিক সার্টিফায়েড হ্যাপিনেস কোচ ও বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের লেখক কোচ কাঞ্চনের নতুন বই ‘সুখের সমীকরণ’।

বইটি তার ৫ বছরের গবেষণার ফসল। এখানে জীবনের খুব গুরুত্বপূর্ণ ৭টি অংশ তুলে ধরা হয়েছে। যেগুলোকে প্রাধান্য দিলে জীবনটা সুখে-সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে।

সুখ নামক অসাধ্য বস্তুকে হাসিল করার জন্য কোচ কাঞ্চন আবিষ্কার করেছেন যুগান্তকারী মডেল ‘এমপাওয়ার’। বইজুড়ে আছে এই মডেলের বিস্তর আলোচনা। যা জীবন-ভাবনাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।

আরও পড়ুন: বইমেলায় সাহাদাত হোসেনের প্রথম বই

লেখক বলেন, ‘আপনার পারসোনাল ও প্রফেশনাল ডেভেলপমেন্টের ওয়ান স্টপ সলিউশন হতে পারে সুখের সমীকরণ বইটি। সুখ ও ভালোবাসা ভেতরে রাখতে নেই, ছড়িয়ে দিতে হয়।’

‘সুখের সমীকরণ’ তার ৪র্থ বই। লেখকের অন্য বই ‘রি-স্টার্ট ইয়োর লাইফ’, ‘মাস্টারিং ইয়োর লাইফ’ এবং ‘বিজনেস ব্লুপ্রিন্ট’ পাঠকপ্রিয়তা অর্জন করে।

বইটি বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের ২৩ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারি, বইফেরী ও ওয়াফিলাইফে পাওয়া যাবে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।