চট্টগ্রামের বইমেলায় সাংবাদিক আহসান রিটনের ৫ বই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আহসানুল কবির রিটনের পাঁচটি বই। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত চট্টগ্রাম প্রেস ক্লাবের তিন থেকে চার নম্বর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।

এছাড়া সর্বশেষ প্রকাশিত চারটি বই পাওয়া যাচ্ছে মেলার আপন আলোর ৪৫-৪৬ নম্বর স্টলে। আহসানুল কবির রিটন মূলত একজন গণমাধ্যমকর্মী। তিনি একটা সময় চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রত্রিকায় প্রথমে সহ-সম্পাদক ও পরে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

বর্তমানে স্টাফ করেসপন্ডেন্ট পদে কর্মরত আছেন বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে। সাংবাদিকতার ফাঁকে ফাঁকে তিনি ছড়া, কবিতা, লিমেরিক লিখেন। এছাড়াও মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, পরিবেশ প্রকৃতি নিয়ে তার বেশকিছু কাজ রয়েছে।

এরই মধ্যে তার পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম গবেষণামূলক গ্রন্থ যুদ্ধদিনের আশ্রয় প্রকাশিত হয়েছে ঢাকার ঐতিহ্য প্রকাশনি থেকে। এই গ্রন্থের ভূমিকা লিখেছেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

প্রচ্ছদ করেছেন খ্যাতনামা শিল্পী ধ্রুব এষ। সম্প্রতি চট্টগ্রামের আপন আলো প্রকাশনী থেকে বের হয়েছে তার অন্য চারটি গ্রন্থ। এগুলো হচ্ছে ৭১ এর চান মিয়া, বাবার কেরামতি, ভাষাবিদ ড. এনামুল হক এবং চট্টলতত্ববিদ আবদুল হক চৌধুরী।

আহসানুল কবির রিটনের জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা মো. আবুল হাসেম এবং মাতা মনোয়ারা বেগম।

ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।