নওগাঁ থেকে মনোজ, ‘ভোটাধিকার প্রয়োগ করলাম’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁয় ভোট দিলেন মনোজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সাধারণ ভোটারদের পাশাপাশি ভোটাধিকার প্রয়োগে শামিল হয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা, সংগীতশিল্পীসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে নওগাঁ, বগুড়া ও যশোরসহ বিভিন্ন জেলায় নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন শোবিজ তারকারা।

ভোট দেওয়ার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন তারকারা। সেই তালিকায় রয়েছেন দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা ও নির্মাতা মনোজ প্রামাণিক।

নওগাঁ জেলার ভোটার মনোজ প্রামাণিক ভোট দেওয়ার পর ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভোটাধিকার প্রয়োগ করলাম। আপনারাও ভোট দিন।’ তার এই বার্তায় নাগরিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বানও উঠে এসেছে।

মনোজ প্রামাণিক বহুমুখী প্রতিভার অধিকারী একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অভিনয়ের পাশাপাশি তিনি একজন শিক্ষক হিসেবেও দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। বর্তমানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি তার রয়েছে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান, যার মাধ্যমে নিয়মিত নাটক ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত রয়েছেন তিনি।

 
এমআই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।