‘আজ জন্মদিন তোমার’ গায়কের জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শাফিন আহমেদ

বেঁচে থাকলে আজ ৬৫তম বসন্ত পার করতেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর কিংবদন্তি ভোকাল শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং সংগীতজ্ঞ কমল দাশগুপ্তের পরিবারে।

শৈশব থেকেই সংগীতের সাথে ছিলেন ঘনিষ্ঠ। বাবার কাছে উচ্চাঙ্গসংগীত এবং মায়ের কাছে নজরুলসংগীত শিখে তিনি বড় হন। পরবর্তীতে বড়ভাই হামিন আহমেদের সঙ্গে ইংল্যান্ডে পড়াশোনার সময় পাশ্চাত্য সংগীতের সঙ্গে পরিচিত হয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘মাইলস’।

ব্যান্ড সংগীতের মাধ্যমে দেশের সংগীতজগতে তিনি অমূল্য অবদান রেখেছেন।

শাফিন আহমেদ ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেন। তার জনপ্রিয় কিছু গান হলো চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও হারানো প্রেম, ফিরে এলে না এবং হ্যালো ঢাকা। এই গানগুলো এখনও বাংলাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান রাখে।

দু:খজনকভাবে ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার কণ্ঠ ও সংগীতশিল্পের জাদু আজও ভক্তদের মনে অমর।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।