ভালোবাসা দিবসে চমকে দিলেন হানিয়া-আসিফ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
হানিয়া আমির ও আসিফ আজহার। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে অনুরাগীদের চমকে দিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিফ আজহার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিও ঘিরে নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে নাচছেন হানিয়া ও আসিফ। লাল বধূবেশে সেজেছেন হানিয়া, আর ঐতিহ্যবাহী পোশাকে পাশে আসিফ। দুজনের হাসি-ঠাট্টা আর সহজ রসায়ন দেখে অনেকেই ধরে নিয়েছেন-ভালোবাসা দিবসেই বুঝি বিশেষ কোনো বার্তা দিতে চাইলেন এই জুটি।

যদিও পরে জানা যায়, নায়িকার জন্মদিনের এবারের থিম ছিল ‘শাদি’। সেই আয়োজনের অংশ হিসেবেই বিয়ের সাজে সেজেছিলেন তারা। তবে ভালোবাসা দিবস ঘিরে ভিডিওটি ছড়িয়ে পড়ায় জল্পনা যেন আরও তুঙ্গে উঠেছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের নিকা গুঞ্জনকে নতুন করে উসকে দিতেই এই চমক।

হানিয়া-আসিফের প্রেম নতুন নয়। ২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা। তারও আগে একটি ফ্যাশন শো-তে যুগলবন্দি হয়ে র‌্যাম্পে হাঁটেন তারা। সেবারও হানিয়ার পরনে ছিল লাল বিয়ের পোশাক, আর মঞ্চে দাঁড়িয়ে হানিয়ার জন্য গান গেয়েছিলেন আসিফ। সে সময় তাদের রসায়ন মুগ্ধ করেছিল ভক্তদের।

তবে ২০২২ সালে ভেঙে যায় সেই সম্পর্ক। পরে আসিফের নাম জড়ায় অভিনেত্রী-মডেল মেরুব আলির সঙ্গে। ২০২৫ সালে সেই সম্পর্কও শেষ হয় বলে শোনা যায়। এরপর থেকেই আবার হানিয়া-আসিফের ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

ভালোবাসা দিবসে ‘শাদি’ সাজের ভিডিও ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘর ভরে গেছে অনুরাগীদের শুভেচ্ছা ও নিকা করার আবদারে। যদিও সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি হানিয়া বা আসিফ।

আরও পড়ুন:
২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার 
রণবীরকে হুমকির নেপথ্যে হ্যারি বক্সার 
বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

তাই আপাতত ভালোবাসা দিবসের এই চমক নিয়েই আলোচনা। এখন দেখার, পুরনো প্রেম সত্যিই কি নিকার বন্ধনে গাঁথা হয়।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।