ভালোবাসা দিবসে এলো নদী ও নিজাম উদ্দিনের নতুন গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ভালোবাসা দিবসে এলো নদী ও নিজাম উদ্দিনের নতুন গান

প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে সংগীতাঙ্গন। এবারও ব্যতিক্রম হয়নি। দিনটি উদযাপন করতে নতুন একটি গান প্রকাশ পেয়েছে। এর শিরোনাম ‘না যেও না’। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী এবং নিজাম উদ্দিন।

গানটির কথা ও সুর দিয়েছেন নিজাম উদ্দিন। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

নিজাম উদ্দিন বলেন, ‘গানটির কথা ও সুরে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এতে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। নদী সুকণ্ঠী। উনি এখানে দারুণভাবে গানটি উপস্থাপন করেছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সুমন কল্যাণ মন্তব্য করেছেন, ‘ভালোবাসা দিবসের জন্য উপযুক্ত গান এটি। নিজাম ভাইয়ের কথা-সুরের সঙ্গে নদীর কণ্ঠের সুন্দর মিল হয়েছে। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’

গানটি ১৪ ফেব্রুয়ারি দুপুরে প্রকাশিত হয়েছে এবং Melodive ইউটিউব চ্যানেলে এর লিরিক্যাল ভিডিও পাওয়া যাচ্ছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।